মহারানিপুর–তেলিয়ামুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা, বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ মার্চ || আসন্ন এডিসি নির্বাচনের প্রস্তুতি জোরকদমে এগিয়ে চলেছে। এরই মধ্যে ১১ নম্বর মহারানিপুর–তেলিয়ামুড়া কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া বুধবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
এদিন দলের স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেওয়ার পর বিল্লু জমাতিয়া জানান, নির্বাচনে জয়ী হলে এলাকার সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামোর প্রসার এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
অন্যদিকে, বিরোধী দলগুলিও নিজেদের সংগঠন মজবুত করতে তৎপর হয়ে উঠেছে। ফলে এই কেন্দ্রের লড়াই যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে, তা স্পষ্ট।
উল্লেখ্য, এডিসি নির্বাচনকে ঘিরে গোটা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াও এখন শেষ পর্যায়ে পৌঁছেছে।
এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়ার সংবাদ সংগ্রহ করতে আসা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মহকুমা শাসকের কার্যালয়ের সদর দরজায় দায়িত্বে থাকা প্রহরীদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*