উৎসাহ-উদ্দীপনায় মনোনয়ন জমা তিপ্রা মথা প্রার্থী উৎপল দেববর্মার

সাগর দেব, তেলিয়ামুড়া, ২৫ মার্চ || আসন্ন মহারানীপুর-তেলিয়ামুড়া এডিসি নির্বাচনে তিপ্রা মথা দলের প্রার্থী উৎপল দেববর্মা আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিন সকালে বিশাল জনসমাগম ও সমর্থকদের বর্ণাঢ্য মিছিল নিয়ে তিনি তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে উপস্থিত হন। দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেন, যা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর উৎপল দেববর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি আশাবাদী, বিপুল ভোটে জয়লাভ করতে পারব।”
এদিনের এই শক্তি প্রদর্শন নির্বাচনের আগে তিপ্রা মথা শিবিরে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*