গোপাল সিং, খোয়াই, ২৬ মার্চ || বিশাল রেলির মধ্য দিয়ে আজ ১২-রামচন্দ্রঘাট এবং ৯-আশারামবাড়ী-হালহালি টিটিএএডিসি আসনের জন্য বিজেপি মনোনিত দুই প্রার্থী ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারন সম্পাদক ডেভিড দেববর্মা এবং সদ্য তিপ্রামথা পার্টি থেকে বিজেপি দলে শামিল হওয়া অনন্ত দেববর্মা নিজ মনোনয়ন পত্র দাখিল করলেন। সঙ্গে ছিলেন বিধায়ক পিণাকী দাস চৌধুরী, বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারন সম্পাদক সমীর দাস, মন্ডল সভাপতি অনুকুল দাস, বিজেপি নেত্রী অপর্ণা সিংহরায় সহ অন্যান্যরা। মহকুমা শাসক নির্মল কুমার ঝা’র নিকট তিনি মনোনয়ন পত্র দাখিল করেন।
