অসমে বিজেপির জয়ের হ্যাটট্রিক, বিপুল ব্যবধানে জয়ী মুখ্যমন্ত্রী হিমন্ত — কংগ্রেসের ভরাডুবি

আপডেট প্রতিনিধি, অসম, ০৫ মে || অসম বিধানসভা নির্বাচনের ফলাফল গতকাল ঘোষণা হতেই রাজ্যে জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১২৬ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি ফের সরকার গঠন করল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিপুল ব্যবধানে জয়ী হয়ে পুনরায় নেতৃত্বে এসেছেন। অন্যদিকে, বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস এই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে।
ফলাফল প্রকাশের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান ডঃ হিমন্ত বিশ্ব শর্মাকে। তিনি বলেন, অসমের মানুষ আবারও উন্নয়ন, অগ্রগতি এবং সুশাসনের পক্ষে তাদের আস্থা ব্যক্ত করেছেন, যা একটি উন্নত ভারতের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র দূরদর্শী নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন-এর অক্লান্ত পরিশ্রমের কথাও উল্লেখ করেন।
এছাড়াও, অসম বিজেপি প্রদেশ সভাপতি দিলীপ সাইকিয়া-এর ভূমিকার প্রশংসা করেন তিনি।
নির্বাচনের ফল অনুযায়ী, ১২৬টি আসনের মধ্যে ৮২টিতে জয়লাভ করে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আঞ্চলিক জোটসঙ্গীদের ছাড়াই এই সাফল্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয়ের পেছনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বই প্রধান ভূমিকা নিয়েছে। গত পাঁচ বছরে পরিকাঠামোগত উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং ‘সাংস্কৃতিক সুরক্ষা’র বার্তা—এই তিনের সমন্বয়েই গড়ে উঠেছে ‘হিমন্ত ম্যাজিক’। উন্নয়ন ও অসমিয়া পরিচয় রক্ষার এই দ্বৈত কৌশলই বিজেপির এই বড় জয়ের ভিত্তি তৈরি করেছে বলে মত বিশেষজ্ঞদের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*