১২ দিন বিদ্যুৎহীন সাহাপাথর, জোলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভে উত্তাল এলাকা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৫ মে || কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবের পর থেকে জোলাইবাড়ী অঞ্চলের একাধিক এলাকায় এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিষেবা। বিশেষ করে পশ্চিম পিলাকের সাহাপাথর এলাকায় টানা ১২ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দপ্তরের কর্মীদের খামখেয়ালী মনোভাবের কারণেই পরিস্থিতির উন্নতি হয়নি বলে দাবি এলাকাবাসীর।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে জোলাইবাড়ী বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন সাহাপাথর এলাকার মানুষজন। বিক্ষোভ চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ দপ্তরের যানচালক সুব্রত গোপ সংবাদমাধ্যমকে ক্যামেরা বন্ধ করার হুমকি দেন।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যানচালকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত সাহাপাথর এলাকায় বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে হবে।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।
এখন দেখার বিষয়, প্রশাসন অভিযুক্তের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে এবং বিদ্যুৎ দপ্তর কত দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে সক্ষম হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*