আপডেট প্রতিনিধি, কলকাতা, ০৮ মে || দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করল বিজেপি। শুক্রবার বিকেলে দলের পরিষদীয় বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলনেতা হিসেবে ঘোষণা করেন।
দলীয় সূত্রে খবর, শনিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হওয়ায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ লক্ষ্য করা যাচ্ছে।
রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা বিজেপি’র জন্য একটি বড় রাজনৈতিক বার্তা। আগামী দিনে প্রশাসনিক ও সাংগঠনিক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে।
