সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের মৃতদেহ হস্তান্তর: কৈলাসহর মনু কাস্টমস পয়েন্টে বিজিবির হাতে দেহ তুলে দিল প্রশাসন

গোপল সিং, খোয়াই, ১৩ জুন || ত্রিপুরার কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক মুজিবুর রহমান মুজিবের মৃতদেহ অবশেষে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে হস্তান্তর করা হলো শনিবার।
শুক্রবার রাতে কৈলাসহর রাঙাউটি ও লাঠিয়াপুরা সীমান্ত দিয়ে একদল চোরাকারবারী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায়। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের বাধা দিলে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও, মৌলভীবাজারের বাসিন্দা বছর ছাব্বিশের মুজিবুর রহমান জওয়ানদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও তিন বাংলাদেশী আহত হয়েছে। শনিবার, কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর ১৮৬৩ নম্বর আন্তর্জাতিক সীমান্তের মনু কাস্টমস পয়েন্টে পুলিশ ইন্সপেক্টর শ্রীকান্ত চক্রবর্তী এবং বিএসএফ আধিকারিকদের উপস্থিতিতে মৃতদেহটি আনুষ্ঠানিকভাবে বিজিবির হাতে তুলে দেয় প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে ভারত-বাংলাদেশ দুই প্রান্তের সীমান্ত গ্রামগুলিতে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*