আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয় ভবনের উদ্বোধন, নাগরিক পরিষেবার মানোন্নয়নের আশা মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি একে রাজ্যের নগর উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সৌভাগ্য হয়েছে। আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয় ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৪০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, বরদোয়ালী মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্মিত এই কার্যালয় ভবন চালু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা আরও দ্রুত, আধুনিক ও উন্নতমানের নাগরিক পরিষেবা পাবেন। পাশাপাশি ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল ও জনমুখী হবে।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্য সরকার নাগরিকদের দোরগোড়ায় উন্নত পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্যেই নগর এলাকার পরিকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নতুন এই কার্যালয় ভবন সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*