পিএমশ্রী সাব্রুম বালিকা বিদ্যালয়ে “ড্রাগ ফ্রী” সেমিনার, মুখ্যমন্ত্রীর বার্তা ছাত্রীদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৯ জুলাই || শনিবার পিএমশ্রী সাব্রুম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আইটি (IT) হলে শ্রেণী প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ “ড্রাগ ফ্রী” (মাদক মুক্ত) সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে মাদকের মারাত্মক কুপ্রভাব এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সেমিনারে মূল আলোচক বা রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন পরিদর্শক দুলাল দাস এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। তাঁরা ছাত্রীদের সামনে মাদকের নেশা কীভাবে একটি জীবন, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়, তা সহজ ভাষায় তুলে ধরেন। সচেতনতা বাড়াতে উপস্থিত ছাত্রীরা “ড্রাগ ফ্রী” স্লোগান লেখা বিভিন্ন প্লে-কার্ড প্রদর্শন করে।আজকের এই আয়োজন সম্পর্কে স্কুলের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ বলেন, “ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যকে সম্পূর্ণ ‘ড্রাগ ফ্রী’ বা মাদক মুক্ত করার যে মহৎ প্রয়াস ও অঙ্গীকার নিয়েছেন, তা সফল করতেই আমাদের এই উদ্যোগ। আমরা স্কুলের ছাত্রীদের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে চাই।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*