খোয়াই লালছড়ায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ১৩ সেপ্টেম্বর || খোয়াই থানাধীন লালছড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রবিবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়দের অনুমান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ভবঘুরে হিসেবে ঘোরাফেরা করতেন। স্থানীয়দের দাবি, বেশ কিছুদিন ধরেই তাঁকে ওই এলাকায় দেখা যাচ্ছিল। রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকায় পথচারীদের মধ্যে দুঃখ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলের কাছেই বিজেপির খোয়াই জেলা কার্যালয় ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও, মৃতদেহটি নিয়ে এখনও যথাযথ উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা। ঘটনার বিস্তারিত পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*