শান্তিরবাজারে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপনের সমাপ্তি, পুরস্কৃত ১২৫ জন

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ সেপ্টেম্বর || ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও সমাজ শক্তি সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের রবিবার সমাপ্তি হলো শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে। শনিবার একই স্থানে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। রবিবার ছিল এই আয়োজনের সমাপ্তি দিবস।
অনুষ্ঠানের প্রথম দিনে বসে আঁকো প্রতিযোগিতা, লোকনৃত্য ও লোকসংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগ মিলিয়ে মোট ৫২৩ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। বসে আঁকো প্রতিযোগিতাটি পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয়।
রবিবারের সমাপ্তি অনুষ্ঠানে শনিবারের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২৫ জনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বাকি সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও দুই দিনে নৃত্য পরিবেশনকারী প্রতিযোগীদের মধ্য থেকে ১০০ জনকে পুরস্কৃত করা হয়।
এদিন সমাজ শক্তি সোসাইটির উদ্যোগে শান্তিরবাজার মহকুমার সকল সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সমাজ শক্তি সোসাইটির পক্ষ থেকে একটি ইউনিটি র‍্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ শক্তি সোসাইটির প্রেসিডেন্ট কিশোর ভৌমিক, সেক্রেটারি অনুজা বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দুই দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে দেশাত্মবোধ, ঐক্য ও সাংস্কৃতিক চেতনার বার্তা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়। সমাজ শক্তি সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*