আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ অক্টোবর || আসন্ন শারদোৎসব উপলক্ষে ৮-টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ৮ নম্বর মণ্ডল সভাপতি শ্যামল কুমার দে, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলক রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “শারদোৎসবের আনন্দ ও উচ্ছ্বাস সমাজের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই আমাদের আন্তরিক প্রত্যাশা। মানুষের মুখের হাসিই উৎসবের সবচেয়ে বড় আনন্দ।”
তিনি আরও বলেন, আসন্ন শারদোৎসবের প্রাক্কালে মানুষের পাশে দাঁড়ানো এবং উৎসবের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
এদিন ৩৯ নম্বর ওয়ার্ডের মায়েদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উৎসবের প্রাক্কালে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়।