৪৫তম আগরতলা বইমেলা–২০২৭-এর প্রস্তুতি শুরু, মুক্তধারায় বৈঠকে অর্থমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর || আগামী ৪৫তম আগরতলা বইমেলা–২০২৭ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। এই উপলক্ষে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
বইমেলার সার্বিক প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।
আগরতলা বইমেলা রাজ্যের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্র। প্রতি বছর এই বইমেলাকে কেন্দ্র করে বইপ্রেমী, লেখক, সাহিত্যিক ও প্রকাশকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আগামী ৪৫তম আগরতলা বইমেলা–২০২৭-কে সফল ও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বইমেলাকে কেন্দ্র করে আগামী দিনে প্রস্তুতিমূলক কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*