আন্তর্জাতিক ডেস্ক ।। জাপানের পাহাড়ি রাস্তায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৭ জন। রাজধানী টোকিও থেকে জাপানের মধ্যাঞ্চলীয় নাগানোর একটি রিসোর্টে বাসটি যাচ্ছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বাসটিতে ৪১ জন যাত্রী ছিল। কারুইজাওয়া শহরের কাছে শুক্রবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ এখনও অজানা রয়েছে। জাপানের সড়কমন্ত্রী এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে।
বাসটি বিপরীত দিকের রাস্তার একটি বেষ্টনীর সঙ্গে ধাক্কা খায় এবং গড়িয়ে কয়েক মিটার নিচে পড়ে যায়। রাস্তায় সে সময় বরফ ছিল না কিংবা তুষারপাত হচ্ছিল না।
