দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ জানুয়ারী ।। বুধবার, SUCI-র তরফে চিটফান্ড কান্ডে আমানতকারিদের টাকা ফেরত দেয়ার দায়িত্ব সরকারকে নেয়া, ৮ম শ্রেনী পর্যন্ত পাশ-ফেল চালু, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যা বন্ধ করা সহ ১১ দফা দাবীতে রাজভবন অভিযানের জন্য মিছিলের আয়োজন করে। আগে থেকেই নিরাপত্তায় জোরদার ব্যবস্থা গ্রহন করে প্রশাসন, পুলিশ ব্যারিকেডও তৈরী করা হয় সার্কিট হাউসে। ব্যারিকেড ভেঙ্গে রাজভবন অভিযানে পুলিশের সঙ্গে মিছিলে অংশগ্রহনকারীদের সামান্য ধস্তাধস্তি ও উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়। মিছিল শেষে SUCI-র একটি প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের নিকট ডেপুটেশন দেন।
