দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ জানুয়ারী ।। ঋতু বৈচিত্রের পরিক্রমায় চলছে শীতের মরশুম। কোথায় গেল হুঁল ফোটানো সে শীত যত আক্ষেপ সে নিয়ে। শীতের গ্রাফের উঠানামা নিয়ে অনেকেই বলেছেন ভোল পাল্টাচ্ছে প্রকৃতি দূষনের করাল গ্রাসে। বদলে যাওয়া প্রকৃতির কল্যানেই বুধবার সকালের সূর্য যদিও স্বাভাবিক ভাবে ঘন কুয়াশা ঠেলে বের হবার চেষ্টা করেছে তবু খুব একটা সফল হয়নি। সারাদিনই ছিল মেঘের দেয়ালের পেছনে। তার উপর সকালে এবং সন্ধ্যায় কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি – কথায় বলে যে যার মর্জির মালিক, সে হিসেবে বুধবারকে বলা যেতেই পারে এ হচ্ছে ‘প্রকৃতির মর্জি’।
