নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর ।। একেবারে ফিল্মি কায়দায় দিন দুপুরে চুরি করতে এসে হতে নাতে ধরা পড়লো এক চোর। ঘটনা প্যালেস কম্পাউন্ড উজান বাড়ি রোড এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ মুখেস দেববর্মা নামে এক চোর প্যালেস কম্পাউন্ড উজান বাড়ি রোড এলাকার সজল দেবনাথের বাড়িতে ঢুকে সবার আড়ালে ঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে ল্যাপটপ সহ মোবাইল ফোন চুরি করতে চেষ্টা করছিল, ঠিক তখনই সজল দেবনাথের বাড়ির ভাড়াটিয়া অজিৎ রুপিনি দেখে ফেলে। তখনই হাতে নাতে ধরে চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় বাড়ির লোক সহ পাড়া প্রতিবেশী।
রাজীব সাহার তোলা ছবি।
