জাতীয় ডেস্ক ৷৷ নতুন ভারত গঠিত হচ্ছে আর সেই ভারত উন্নয়নের কথা বলে। উত্তরপ্রদেশে বিজেপির চোখ ধাঁধানো জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। মানুষকে তিনি আহ্বান করেছেন, তাঁর নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপে কমেন্ট করে নতুন ভারত তৈরিতে সহযোগিতার কথা জানাতে। প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছেন, ১২৫ কোটি দেশবাসীর শক্তি এবং দক্ষতায় ভর করে নতুন ভারতের সূচনা হচ্ছে। এই দেশ উন্নয়ন চায়। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ওই সময় আমাদের এমন একটা ভারত তৈরি করতে হবে যা গাঁধীজি, সর্দার প্যাটেল এবং ড. বাবাসাহেব অম্বেডকর গর্বিত করবে।নতুন ভারত গঠিত হচ্ছে, বললেন প্রধানমন্ত্রী
জাতীয় ডেস্ক ৷৷ নতুন ভারত গঠিত হচ্ছে আর সেই ভারত উন্নয়নের কথা বলে। উত্তরপ্রদেশে বিজেপির চোখ ধাঁধানো জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। মানুষকে তিনি আহ্বান করেছেন, তাঁর নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপে কমেন্ট করে নতুন ভারত তৈরিতে সহযোগিতার কথা জানাতে। প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছেন, ১২৫ কোটি দেশবাসীর শক্তি এবং দক্ষতায় ভর করে নতুন ভারতের সূচনা হচ্ছে। এই দেশ উন্নয়ন চায়। ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ওই সময় আমাদের এমন একটা ভারত তৈরি করতে হবে যা গাঁধীজি, সর্দার প্যাটেল এবং ড. বাবাসাহেব অম্বেডকর গর্বিত করবে।