বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ মার্চ ৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসি এডিসি ভিলেজের পাতিছড়ি গ্রামের বুদ্ধের ঠাকুর দেহত্যাগ করেন ৭ই ফেব্রুয়ারী, ২০১৭। দীর্ঘ এক মাস অতিক্রান্ত হবার পর ১৮ই মার্চ রবিবার আনন্দের সহিত সম্পন্ন হল বুদ্ধভিক্ষুর শেষকৃত। বুদ্ধভিক্ষুর শেষকৃত অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তত থেকে বুদ্ধ ধর্মাবলম্বীরা ছুটে আসেন। আগত দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। বুদ্ধভিক্ষুর শেষকৃত অনুষ্ঠানকে কেন্দ্র করে একদিনের মেলার আয়োজন করা হয়। এই উৎসব দেখার জন্য এলাকার বিধায়ক যশবীর ত্রিপুরা সপরিবারে আসেন। এই অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের লোকজন অংশগ্রহন করেন। জানাযায়, প্রয়াত এই বুদ্ধভিক্ষু পাতিছড়ি বুদ্ধমন্দিরে দীর্ঘ ৪২ বছর ছিল।
