নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ অতিসাম্প্রতিক সময়ে রাজ্যে ডিজেল সংকটের জেরে প্রায় দিনই অবরুদ্ধ হয়ে পড়ছে ৪৪নং জাতীয় সড়ক। চাহিদার তুলনায় যোগানের ব্যাপক ফারাক থাকায় ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কে আটকে পড়ছে বহু যানবাহন। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, রোগী, ছাত্রছাত্রী, জরুরি পরিষেবার কাজে যুক্ত যানবাহন, আরোহী সহ যানচালক। বুধবার রাজধানীর চন্দ্রপুর মটর স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে ডিজেল আসার খবর পেয়ে ডিজেল চালিত বড় যানবাহনের লাইন বাড়তে থাকে তেলের জন্য। এতে একপ্রকার অবরুদ্ধ হয়ে জাতীয় সড়ক। ফলে মানুষের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়। জানাযায়, যানজট নিয়ন্ত্রনে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। উল্লেখ্য, মঙ্গলবার একই ভাবে রাণীরবাজার কৃষ্ণটালিতে অবস্থিত পেট্রোল পাম্পের সাম্নেও একই সমস্যা দেখা দিয়েছিল। প্রায় দু’কিমি রাস্তা জুড়ে যানবাহনের লাইন লেগে আটকে পড়ে যায় বহু যানবাহন।ডিজেল সংকটের জেরে অবরুদ্ধ হয়ে পড়ছে জাতীয় সড়ক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ ৷৷ অতিসাম্প্রতিক সময়ে রাজ্যে ডিজেল সংকটের জেরে প্রায় দিনই অবরুদ্ধ হয়ে পড়ছে ৪৪নং জাতীয় সড়ক। চাহিদার তুলনায় যোগানের ব্যাপক ফারাক থাকায় ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কে আটকে পড়ছে বহু যানবাহন। ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী, রোগী, ছাত্রছাত্রী, জরুরি পরিষেবার কাজে যুক্ত যানবাহন, আরোহী সহ যানচালক। বুধবার রাজধানীর চন্দ্রপুর মটর স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে ডিজেল আসার খবর পেয়ে ডিজেল চালিত বড় যানবাহনের লাইন বাড়তে থাকে তেলের জন্য। এতে একপ্রকার অবরুদ্ধ হয়ে জাতীয় সড়ক। ফলে মানুষের প্রচন্ড দুর্ভোগ পোহাতে হয়। জানাযায়, যানজট নিয়ন্ত্রনে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের তরফে। উল্লেখ্য, মঙ্গলবার একই ভাবে রাণীরবাজার কৃষ্ণটালিতে অবস্থিত পেট্রোল পাম্পের সাম্নেও একই সমস্যা দেখা দিয়েছিল। প্রায় দু’কিমি রাস্তা জুড়ে যানবাহনের লাইন লেগে আটকে পড়ে যায় বহু যানবাহন।