দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ মার্চ ৷৷ দীর্ঘ শুনানির শেষে সুপ্রীম কোর্টের রায় ১০,৩২৩ জনের ভাগ্যে কি হয় এনিয়ে দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে ২৯শে মার্চ, ২০১৭ (বুধবার) সুপ্রীম কোর্টের রায়ে ত্রিপুরা হাইকোর্টের যে রায় সেটাই বহাল রয়েছে। চাকুরী থাকবে ৩১শে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। এই সময়ের মধ্যেই পুনরায় নিয়োগের জন্য সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য। সুপ্রীম কোর্টের নির্দেশ অনুসারে নতুন গাইডলাইন মেনে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুনভাবে আবেদন করতে পারবে চাকুরীচ্যুত শিক্ষকরা। স্বভাবতই যারা চাকুরী পেয়েছিলেন আজকেও ছিলেন প্রচণ্ড টেনশনের মধ্যে। আপাতত ৩১শে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত চাকুরী থাকছে। তবে পরবর্তীতে কি হয় সেই নিয়ে প্রশাসনের ব্যবস্থার দিকেই তাকিয়ে থাকবেন ১০,৩২৩ জন শিক্ষক। রাজ্য শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেছেন, সরকার সবসময় ১০,৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের পাশে আছে।১০,৩২৩ জন শিক্ষকের শেষ বিচার সুপ্রীম কোর্টে
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ মার্চ ৷৷ দীর্ঘ শুনানির শেষে সুপ্রীম কোর্টের রায় ১০,৩২৩ জনের ভাগ্যে কি হয় এনিয়ে দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে ২৯শে মার্চ, ২০১৭ (বুধবার) সুপ্রীম কোর্টের রায়ে ত্রিপুরা হাইকোর্টের যে রায় সেটাই বহাল রয়েছে। চাকুরী থাকবে ৩১শে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত। এই সময়ের মধ্যেই পুনরায় নিয়োগের জন্য সুপ্রীম কোর্ট নির্দেশ দিয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য। সুপ্রীম কোর্টের নির্দেশ অনুসারে নতুন গাইডলাইন মেনে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুনভাবে আবেদন করতে পারবে চাকুরীচ্যুত শিক্ষকরা। স্বভাবতই যারা চাকুরী পেয়েছিলেন আজকেও ছিলেন প্রচণ্ড টেনশনের মধ্যে। আপাতত ৩১শে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত চাকুরী থাকছে। তবে পরবর্তীতে কি হয় সেই নিয়ে প্রশাসনের ব্যবস্থার দিকেই তাকিয়ে থাকবেন ১০,৩২৩ জন শিক্ষক। রাজ্য শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেছেন, সরকার সবসময় ১০,৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের পাশে আছে।