BPL কার্ড না থাকলেও এখন পাওয়া যাবে ২০টি সামাজিক ভাতা, সিদ্ধান্ত মন্ত্রীসভায়

sctনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ আগামী ২৩শে মে জি এস টি বিল বিষয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। বিধানসভায় এই বিশেষ অধিবেশন কতদিন হবে তা বিধানসভার বিজনেস এডভাইজারি কমিটি ঠিক করবে। মন্ত্রী সভার বৈঠক শেষে সোমবার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা এ সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যে বহু গরিব আছেন যাদের বি পি এল কার্ড না থাকায় রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন সামাজিক ভাতা তারা পাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরিব মানুষ যাদের বাৎসরিক আয় ১ লক্ষ টাকার নিচে এখন থেকে তারাও রাজ্য সরকার প্রদত্ত ২০টি সামাজিক ভাতা পাবেন যা বি পি এল ভুক্তরা পেয়ে থাকেন। এই সামাজিক ভাতাগুলি হল দৃষ্টিহীন প্রতিবন্ধী, ১০০ শতাংশ দৃষ্টিহীন প্রতিবন্ধী, ৬০ শতাংশের উপর শারীরিক প্রতিবন্ধী, ৮০ শতাংশ শারীরিক ভাবে অক্ষম, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, অবিবাহিত মহিলাদের ভাতা, চর্ম শিল্পী, রিক্সা চালক, বিড়ি শ্রমিক, মোটর শ্রমিক, লন্ড্রি শ্রমিক, ক্ষৌরকর্মী, হস্ততাত শিল্প, মৎস্যজীবী এবং গৃহস্থ পরিচারিকাদের ভাতা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*