আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুই অভিযুক্ত। গত বুধবার (২৮ জুন, ২০১৭) সন্ধ্যায় রাজধানীর বিদ্যাসাগর এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্য তথা আজকের ফরিয়াদ ও আওয়াজের চিত্র সাংবাদিক প্রনব শীল কতিপয় দুষ্কৃতিদের হাতে নিগৃহীত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঐদিন রাতে পূর্ব থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়। অভিযোগের দু’দিন পর চাপের মুখে পড়ে সাংবাদিক পেটানোর দায়ে অবশেষে ধরা পড়ল দুই অভিযুক্ত। শুক্রবার পূর্ব থানার পুলিশ অভিযুক্ত পিন্টু মজুমদার ও অভিজিৎ দাস চৌধুরিকে আটক করেন। আরও দুই অভিযুক্ত সুমন রায় ও রাজু দাস বর্মনের নামেও পূর্ব থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছিল। এখনো এই দুই অভিযুক্তকে আটক করা হয়নি।