আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ কর্ণাটকের হাম্পি কন্নড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিসার্চ স্কলারদের নয় সদস্যক একটি প্রতিনিধি দল গত এক সপ্তাহ যাবৎ রাজ্যের বিভিন্ন স্থান ভ্রমন করেন এবং বিভিন্ন অংশের জনগনের সাথে মত বিনিময় করেন। সফর শেষে প্রতিনিধি দলটি শুক্রবার মহাকরণের ১নং কনফারেন্স হলে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন এবং রাজ্যের বিভিন্ন স্থান ভ্রমনের পর তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। সাক্ষাৎকারের সময় সফররত এই প্রতিনিধি দলটিকে মূখ্যমন্ত্রী স্বাগত জানান। উল্লেখ্য, ডঃ চন্দ্র পুজারি’র নেতৃত্বে কর্ণাটকের হাম্পি কন্নড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিসার্চ স্কলারদের নয় সদস্যক প্রতিনিধি দলটি গত ২৩ জুন রাজ্যে এসেছেন। শুক্রবারই তাঁরা ফিয়ে গেছেন।মূখ্যমন্ত্রী সকাশে কন্নড় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন ৷৷ কর্ণাটকের হাম্পি কন্নড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিসার্চ স্কলারদের নয় সদস্যক একটি প্রতিনিধি দল গত এক সপ্তাহ যাবৎ রাজ্যের বিভিন্ন স্থান ভ্রমন করেন এবং বিভিন্ন অংশের জনগনের সাথে মত বিনিময় করেন। সফর শেষে প্রতিনিধি দলটি শুক্রবার মহাকরণের ১নং কনফারেন্স হলে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন এবং রাজ্যের বিভিন্ন স্থান ভ্রমনের পর তাঁদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। সাক্ষাৎকারের সময় সফররত এই প্রতিনিধি দলটিকে মূখ্যমন্ত্রী স্বাগত জানান। উল্লেখ্য, ডঃ চন্দ্র পুজারি’র নেতৃত্বে কর্ণাটকের হাম্পি কন্নড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিসার্চ স্কলারদের নয় সদস্যক প্রতিনিধি দলটি গত ২৩ জুন রাজ্যে এসেছেন। শুক্রবারই তাঁরা ফিয়ে গেছেন।