৪৪টি বিদ্যালয়ের ৩৭৮ জন ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি পুরস্কার প্রদান

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে অনুষ্ঠিত হয় মেধাবৃত্তি পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০১৭। শান্তির বাজার কমিউনিটি হলে শান্তির বাজার মহকুমার ৪৪টি বিদ্যালয়ের ৩৭৮ জন ছাত্র-ছাত্রীকে এই মেধাবৃত্তি পুরস্কার দেওয়া হয় যার মধ্যে ১৭৯ জন ছাত্র ও ১৯৯ জন ছাত্রী। শুক্রবার এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার আদীম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। এছারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, শান্তির বাজার মহকুমাশাসক বিশ্বশ্রী বি, জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভাস দত্ত, ডি সি এম সৈকত সাহা ও অন্যান্য সন্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আজকের এই দিনের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন, তার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র ছাত্রীদের লেখাপড়ায় গুরুত্ব দেবার জন্য আহব্বান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*