বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের বিশেষ আলোচনাচক্র। শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু দক্ষিন জোনাল অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দক্ষিন জোনালের অন্তর্গত ১০টি সাবজোনালের লোকজন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অরুন ত্রিপুরা এম ডি সি তথা দক্ষিন জোনালের চেয়ারম্যান। এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জোনালের জেট ডি ও ভবেশ দেবর্বমা, বিরচন্দ্র মনু সাবজোনালের চেয়ারম্যন রঞ্জীতা জমাতিয়া, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদের প্রানী সম্পদ বিকাশদপ্তরের প্রিন্সিপেল বিমলচন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেট ডি ও ভবেশ দের্বমা , গ্রামের লোকজনের সুস্বাস্থের জন্য যেমন উপস্বাস্থ্যকেন্দ্র খোলা হয় তেমনি স্ব শাসিত এলাকায় পশুপাখি চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র নির্মান করা হয়। বক্তারা তাদের বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের গুরুত্ব তাৎপর্য বেখ্যা করেন। এই অনুষ্ঠানে বিজ্ঞান সন্মত পদ্বতিতে কিভাবে উন্নতমানের পশুপালন করাযায় তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আলোচনাচক্র
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের প্রানী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় একদিনের বিশেষ আলোচনাচক্র। শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু দক্ষিন জোনাল অফিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দক্ষিন জোনালের অন্তর্গত ১০টি সাবজোনালের লোকজন অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অরুন ত্রিপুরা এম ডি সি তথা দক্ষিন জোনালের চেয়ারম্যান। এছারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জোনালের জেট ডি ও ভবেশ দেবর্বমা, বিরচন্দ্র মনু সাবজোনালের চেয়ারম্যন রঞ্জীতা জমাতিয়া, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদের প্রানী সম্পদ বিকাশদপ্তরের প্রিন্সিপেল বিমলচন্দ্র দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেট ডি ও ভবেশ দের্বমা , গ্রামের লোকজনের সুস্বাস্থের জন্য যেমন উপস্বাস্থ্যকেন্দ্র খোলা হয় তেমনি স্ব শাসিত এলাকায় পশুপাখি চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র নির্মান করা হয়। বক্তারা তাদের বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের গুরুত্ব তাৎপর্য বেখ্যা করেন। এই অনুষ্ঠানে বিজ্ঞান সন্মত পদ্বতিতে কিভাবে উন্নতমানের পশুপালন করাযায় তা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।