বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিতির বিরুদ্বে আন্দোলন মূখী হল শান্তির বাজার ছাত্র যুব সংগঠন। শান্তির বাজার ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শান্তির বাজার সুগারমিল প্রাঙ্গন থেকে মটর স্ট্যান্ড পর্যন্ত এক সুবিশাল মিছিল এর আয়োজন করা হয়। পরবর্তী সময় মিছিল শেষে শান্তির বাজার ইউনাইটেড ব্যাঙ্ক প্রাঙ্গনে এক প্রকাশ্য জমায়েতের আয়োজন করা হয়। এই মিছিল ও জমায়েতের মূল উদ্দ্যেশ্য কেন্দ্রের বিজেপি সরকারের কর্ম সংকোচন, ধর্মীয় বিভাজন, শিক্ষার গেরুয়াকরণ নীতির বিরুদ্বে আন্দোলনকে তীব্র করা। শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TYF রাজ্য কমিটির সম্পাদক অমলেন্দু দেবর্বমা, DYF বিভাগীয় সম্পাদক জহর দেবনাথ, বলরাম রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। উক্ত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যকলাপের তীব্র নিন্দা জানান ও আগামী দিনে এই ভাবে আন্দোলনকে তীব্র করার জন্য সকলকে আহব্বান করেন।সবার জন্য কাজ ও শিক্ষার দাবিতে ব্লক ভিত্তিক যুব সমাবেশ
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর ৷৷ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিতির বিরুদ্বে আন্দোলন মূখী হল শান্তির বাজার ছাত্র যুব সংগঠন। শান্তির বাজার ছাত্র যুব সংগঠনের উদ্যোগে শান্তির বাজার সুগারমিল প্রাঙ্গন থেকে মটর স্ট্যান্ড পর্যন্ত এক সুবিশাল মিছিল এর আয়োজন করা হয়। পরবর্তী সময় মিছিল শেষে শান্তির বাজার ইউনাইটেড ব্যাঙ্ক প্রাঙ্গনে এক প্রকাশ্য জমায়েতের আয়োজন করা হয়। এই মিছিল ও জমায়েতের মূল উদ্দ্যেশ্য কেন্দ্রের বিজেপি সরকারের কর্ম সংকোচন, ধর্মীয় বিভাজন, শিক্ষার গেরুয়াকরণ নীতির বিরুদ্বে আন্দোলনকে তীব্র করা। শুক্রবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TYF রাজ্য কমিটির সম্পাদক অমলেন্দু দেবর্বমা, DYF বিভাগীয় সম্পাদক জহর দেবনাথ, বলরাম রিয়াং ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। উক্ত জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কার্যকলাপের তীব্র নিন্দা জানান ও আগামী দিনে এই ভাবে আন্দোলনকে তীব্র করার জন্য সকলকে আহব্বান করেন।