আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ সাংবাদিক খুনের ঘটনা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। সাংবাদিক আক্রান্তের ঘটনা বহু শোনা গেলেও রাজ্যের ইতিহাসে সাংবাদিক খুন হওয়ার ঘটনা কোনো দিন শোনা যায়নি। বুধবার (২০ সেপ্টেম্বর, ২০১৭) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটি রাজনৈতিক দলের দুষ্কৃতকারীদের হাতে খুন হলেন রাজ্যের এক তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক।সাংবাদিক খুনের ঘটনায় গোটা রাজ্যের সাংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের সকল স্তরের সাংবাদিকদের পাশাপাশি শোকস্তব্ধ “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”। আমরা এই ঘটনায় গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানায়। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের খুনের প্রতিবাদে ২০ সেপ্টেম্বর এবং ২১শে সেপ্টেম্বর দু’দিন সংবাদ প্রচার বন্ধ রেখেছে। “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” এর তরফে গভীর শোক এবং শান্তনুর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে।
