ইস্যু সাংবাদিক হত্যা, CBI তদন্তের দাবী জানালেন বিজেপি

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ তরুণ সাংবাদিক খুনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। ২০০৩ সালের গণহত্যার সঙ্গে এই ঘটনার মিল রয়েছে। এই ষড়যন্ত্র পূর্ব পরিকল্পিত। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি আহুত এক সাংবাদিক সন্মেলনে এই অভিযোগ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সহ-সভাপতি সুবল ভৌমিক। তিনি রাজ্য বিজেপি দলের পক্ষ থেকে তাঁর আত্মার সৎ গতি কামনা করে শান্তনুর পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি অভিযোগ করেন, যে ভাবে সাংবাদিক শান্তনু ভৌমিককে প্রকাশ্যে দিনের বেলা টেনে নিয়ে গিয়ে খুন করা হয়েছে এই খুনের পেছনে ষড়যন্ত্র রয়েছে। শ্রী ভৌমিক রাজ্য সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়ে এই ঘটনার তদন্ত ভার অবিলম্বে সি বি আই-র হাতে তুলে দেওয়ার দাবী জানান। পাশাপাশি রাজ্য সরকারের তরফে শান্তনু ভৌমিকের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরন দেওয়ার দাবী জানান তিনি। এদিনের সাংবাদিক সন্মেলনে শ্রী ভৌমিকের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের মুখপাত্র অশোক সিনহা, দলীয় বিধায়ক আশিষ কুমার সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*