খোঁজ খবর নিয়ে প্রয়াত সাংবাদিক শান্তনুর বাড়িতে মূখ্যমন্ত্রী

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর ৷৷ প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশে প্রতিবাদের ঝড় বইছে। সকল সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক এবং বিভিন্ন রাজনৈতিক জগতের শুভবুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্বরা চাইছেন এই খুনের সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা উপযুক্ত স্বাস্তি পাক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতকারীদের হাতে খুন হওয়া সাংবাদিক শান্তনু ভৌমিকের পরিবার পরিজনদের সাথে কথা বলতে শুক্রবার জিরানিয়া কলেজ চৌমুহনীস্থিত প্রয়াতের বাড়িতে ছুটে যান রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। মূখ্যমন্ত্রী প্রয়াত শান্তনু ভৌমিকের বাড়িতে গিয়ে তার মা, বোন সহ শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এদিন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে উপস্থিত ছিল মূখ্যমন্ত্রীর সহধর্মিণী সহ পরিবহণ মন্ত্রী মানিক দে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*