বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ৷৷ ত্রিপুরা সরকারের টি আর পি এবং পি জি টি ডিপার্টমেন্ট এর উদ্দ্যোগে ভোকেশনাল ট্রেনিং এর শুভ সূচনা হয়। বৃহস্পতিবার শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি জি টি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টার মনোজ কুমার মজুমদার, ডিরেক্টার মিতা দাস, বিরেন্দ্র রিয়াং ও অন্যান্য অতিথি বৃন্দ। দুইটি বিষয়ে প্রশিক্ষন দেওয়ার কথা বলাহয়। এই দুইটি প্রশিক্ষন হল টেইলারিং ও ইলেকট্রেশিয়ান। ৬০ জনকে এই প্রশিক্ষন দেওয়া হবে বলে জানা যায়। প্রশিক্ষন শেষে ৩০ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তিনি এও জানান, পারলে সঠিকভাবে ব্যাবসা বানিজ্য করার জন্য সরকারী স্টলও প্রদান করবেন। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান, রাজ্যে বেকারত্ব দূর করার লক্ষে রাজ্য সরকার এই ধরনের প্রশিক্ষনের আয়োজন করেছে। যাতে করে প্রশিক্ষন শেষে সকলে নিজের পায়ে নিজে দারাতে পারে।৬০ জনকে নিয়ে ভোকেশনাল ট্রেনিংয়ের সূচনা
বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর ৷৷ ত্রিপুরা সরকারের টি আর পি এবং পি জি টি ডিপার্টমেন্ট এর উদ্দ্যোগে ভোকেশনাল ট্রেনিং এর শুভ সূচনা হয়। বৃহস্পতিবার শান্তির বাজার কমিউনিটি হলে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরা সরকারের আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি জি টি ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টার মনোজ কুমার মজুমদার, ডিরেক্টার মিতা দাস, বিরেন্দ্র রিয়াং ও অন্যান্য অতিথি বৃন্দ। দুইটি বিষয়ে প্রশিক্ষন দেওয়ার কথা বলাহয়। এই দুইটি প্রশিক্ষন হল টেইলারিং ও ইলেকট্রেশিয়ান। ৬০ জনকে এই প্রশিক্ষন দেওয়া হবে বলে জানা যায়। প্রশিক্ষন শেষে ৩০ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী। তিনি এও জানান, পারলে সঠিকভাবে ব্যাবসা বানিজ্য করার জন্য সরকারী স্টলও প্রদান করবেন। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান, রাজ্যে বেকারত্ব দূর করার লক্ষে রাজ্য সরকার এই ধরনের প্রশিক্ষনের আয়োজন করেছে। যাতে করে প্রশিক্ষন শেষে সকলে নিজের পায়ে নিজে দারাতে পারে।