আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর ৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রায় সবকটি রাজনৈতিক দলই মাঠে নেমে পরেছে। রাজনৈতিক দলগুলিতে চলছে ভাঙ্গা গড়ার খেলা। রবিবার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাল মাটিয়া এলাকায় সি পি আই (এম)-র একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১২ পরিবারের ৫০ জন ভোটার যোগ দিল লাল শিবিরে। এই সভায় উপস্থিত ছিলেন সি পি আই (এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর, খয়েরপুর লোকাল কমিটির সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্যরা। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে বরণ করে নেন সি পি আই (এম) পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর।