আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ সম্প্রতি রাজ্যে সাংবাদিক আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে দিয়ে গত ২০ সেপ্টেম্বর মান্দাইয়ে দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিল রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক। এজন্য সাংবাদিকদের সংগঠনগুলির তরফে বহুদিন ধরেই দাবি ছিল বিশেষ জ্যাকেট দেওয়ার জন্য। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সম্প্রতি রাজ্যের পুলিশ মহানির্দেশক সাংবাদিক সন্মেলন করে সাংবাদিকদে প্রেস জ্যাকেট দিয়েছিল। যাতে করে সাংবাদিকরা এই জ্যাকেট পরে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে আলাদা করে চিহ্নিত করা যায়। অথচ মঙ্গলবার (২১ নভেম্বর, ২০১৭) প্রকাশ্যে দিনের বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে খুন হল রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের শেষকৃত সম্পন্ন হওয়ার আগে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। সেখানেই সাংবাদিকরা পুলিশের দেওয়া সেই জ্যাকেট পুড়িয়ে প্রতিবাদ জানান।পুলিশের দেওয়া জ্যাকেট পুড়িয়ে প্রতিবাদ জানাল সাংবাদিকরা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ সম্প্রতি রাজ্যে সাংবাদিক আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে দিয়ে গত ২০ সেপ্টেম্বর মান্দাইয়ে দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিল রাজ্যের তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক। এজন্য সাংবাদিকদের সংগঠনগুলির তরফে বহুদিন ধরেই দাবি ছিল বিশেষ জ্যাকেট দেওয়ার জন্য। সাংবাদিকদের নিরাপত্তার জন্য সম্প্রতি রাজ্যের পুলিশ মহানির্দেশক সাংবাদিক সন্মেলন করে সাংবাদিকদে প্রেস জ্যাকেট দিয়েছিল। যাতে করে সাংবাদিকরা এই জ্যাকেট পরে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে আলাদা করে চিহ্নিত করা যায়। অথচ মঙ্গলবার (২১ নভেম্বর, ২০১৭) প্রকাশ্যে দিনের বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে খুন হল রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার নিহত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের শেষকৃত সম্পন্ন হওয়ার আগে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারি বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। সেখানেই সাংবাদিকরা পুলিশের দেওয়া সেই জ্যাকেট পুড়িয়ে প্রতিবাদ জানান।