আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR)-র আরও দুই জওয়ানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বোধজংনগর থানার অন্তর্গত আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটিলিয়ান থেকে অমিত দেববর্মা এবং ধরমেন্দ্র সিং নামে দুই জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনায় জরিত কমান্ডেন্ট তপন দেববর্মাকে জিজ্ঞাসাবাদে ওই দুই জওয়নের নাম জানা যায়। তাই পুলিশ পরে তাদের গ্রেপ্তার করে। শনিবার এই দুই জওয়ানকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।সাংবাদিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরও দুই TSR জওয়ান গ্রেপ্তার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর ৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR)-র আরও দুই জওয়ানকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে বোধজংনগর থানার অন্তর্গত আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটিলিয়ান থেকে অমিত দেববর্মা এবং ধরমেন্দ্র সিং নামে দুই জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনায় জরিত কমান্ডেন্ট তপন দেববর্মাকে জিজ্ঞাসাবাদে ওই দুই জওয়নের নাম জানা যায়। তাই পুলিশ পরে তাদের গ্রেপ্তার করে। শনিবার এই দুই জওয়ানকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।