আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ‘অবরোধ সমাধানের পথ নয়, ‘রাজ্যের বামফ্রন্ট সরকারের উপর আমাদের আস্থা অটুট, শান্তি-সম্প্রীতি-সংহতি-উন্নয়ন ও গণতান্ত্রীক বাতাবরণ অক্ষুন্ন রাখার পক্ষে, আমরা ১০,৩২৩’ এই শ্লোগানকে সামনে রেখে শহরে মিছিল সংঘঠিত করল চাকরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের একাংশ। বুধবার বিকেল ৩টায় রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শিক্ষকদের পক্ষে ভাস্কর দেব জানান, যে সব চাকরিচ্যুত শিক্ষক সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তাদের সাথে আজকের মিছিলে হাঁটা শিক্ষকরা যুক্ত নয়। তারা সড়ক ও রেলপথ অবরোধের বিপক্ষে। তারা এর তীব্র নিন্দা জানায়।‘রাজ্যের বামফ্রন্ট সরকারের উপর আমাদের আস্থা অটুট, আমরা ১০,৩২৩’
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ‘অবরোধ সমাধানের পথ নয়, ‘রাজ্যের বামফ্রন্ট সরকারের উপর আমাদের আস্থা অটুট, শান্তি-সম্প্রীতি-সংহতি-উন্নয়ন ও গণতান্ত্রীক বাতাবরণ অক্ষুন্ন রাখার পক্ষে, আমরা ১০,৩২৩’ এই শ্লোগানকে সামনে রেখে শহরে মিছিল সংঘঠিত করল চাকরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের একাংশ। বুধবার বিকেল ৩টায় রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শিক্ষকদের পক্ষে ভাস্কর দেব জানান, যে সব চাকরিচ্যুত শিক্ষক সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন তাদের সাথে আজকের মিছিলে হাঁটা শিক্ষকরা যুক্ত নয়। তারা সড়ক ও রেলপথ অবরোধের বিপক্ষে। তারা এর তীব্র নিন্দা জানায়।