আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ মেলারমাঠের বন্ধুরা ২০১৮’র বিধানসভা নির্বাচন নিয়ে ভিত সন্ত্রস্ত। বিভাজনের রাজনীতি করছে রাজ্যের বামফ্রন্ট সরকার। বিভাজনের রাজনীতিতে পিএইচডি নিয়েছেন রাজ্যের বামফ্রন্ট সরকার। বুধবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন, শাষকদলের বিভিন্ন ভয়ভীতির পরেও বড় সংখ্যক উপজাতি এবং সংখ্যালঘু অংশের মানুষ বিজেপি’তে যোগ দিচ্ছেন। তাই বিভিন্ন জাতিতে সংঘর্ষ বাঁধিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি জরতে চাইছে বামফ্রন্ট।মঙ্গলবার সি পি আই (এম) সদর কার্যালয়ে আহুত সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য রাতের আধারে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হুজ্জুতির অভিযোগ এনেছিলেন বিজেপি’র উপর। সেই অভিযোর পাল্টা জবাবে বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সি পি আই (এম) দলের নেতা কর্মীরাই হামলা করছেন।
