আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ বিজেপি’তে যোগ দিল রাজ্য সরকারের এক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত আধিকারিক। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি পতাকা হাতে তুলে নিয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন রাজ্য সরকারের বন দপ্তরের প্রিন্সিপ্যাল চিফ কনজারভেটিব (পি সি সি) আই এফ এস অফিসার সনাতন তালুকদার। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রভারি সুনিল দেওধর এবং ডাঃ অশোক সিনহা উনার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। বিজেপি’তে যোগ দিয়ে শ্রী তালুকদার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন জনকল্যাণ কর্মসূচী দেখে প্রভাবিত হয়ে তিনি বিজেপি’তে যোগদান করেন। তিনি বলেন, রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। তিনি বলেন, যেহেতু রাজ্যে ৭৫ শতাংশ বনাঞ্চল তাই বনকে ভিত্তি করেই রাজ্যের অর্থনীতির বিকাশ ঘটবে। কিন্তু বনকে নিয়ে যতটুকু উন্নতি করার কথা তা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কোন পরামর্শ দিলে রাজ্য সরকার সেই পরামর্শ গ্রহন করলেও সঠিক ভাবে তা কার্যকর করে না।বিজেপি’তে যোগ দিয়ে রাজ্য সরকারকে বিঁধলেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ বিজেপি’তে যোগ দিল রাজ্য সরকারের এক উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত আধিকারিক। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি পতাকা হাতে তুলে নিয়ে পদ্ম শিবিরে যোগ দিলেন রাজ্য সরকারের বন দপ্তরের প্রিন্সিপ্যাল চিফ কনজারভেটিব (পি সি সি) আই এফ এস অফিসার সনাতন তালুকদার। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাজ্য প্রভারি সুনিল দেওধর এবং ডাঃ অশোক সিনহা উনার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। বিজেপি’তে যোগ দিয়ে শ্রী তালুকদার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন জনকল্যাণ কর্মসূচী দেখে প্রভাবিত হয়ে তিনি বিজেপি’তে যোগদান করেন। তিনি বলেন, রাজ্যে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। তিনি বলেন, যেহেতু রাজ্যে ৭৫ শতাংশ বনাঞ্চল তাই বনকে ভিত্তি করেই রাজ্যের অর্থনীতির বিকাশ ঘটবে। কিন্তু বনকে নিয়ে যতটুকু উন্নতি করার কথা তা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা কোন পরামর্শ দিলে রাজ্য সরকার সেই পরামর্শ গ্রহন করলেও সঠিক ভাবে তা কার্যকর করে না।