৬ মাসের সময়সীমা বাড়াল সুপ্রীম কোর্ট, কিছুটা স্বাস্তির নিঃশ্বাস চাকুরিচ্যুতদের

jobআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর ৷৷ অবশেষে স্বাস্তির নিঃশ্বাস ফেলল চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রীম কোর্টের রায়ে ৩১ ডিসেম্বর, ২০১৭ চাকুরিচ্যুত হতে যাচ্ছিলেন রাজ্যের ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকা। রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ১ বছরের সময়সীমা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। ১৪ই ডিসেম্বর, ২০১৭ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের ডিভিশন ব্যাঞ্চ মামলাটির শুনানি হয়। চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের চাকুরীর সময়সীমা ৬ মাস বাড়াল সুপ্রিম কোর্ট। অর্থাৎ ৩০ জুন, ২০১৮ পর্যন্ত চাকুরীর সময়সীমা বাড়ল চাকুরিচ্যুত শিক্ষকদের। সুপ্রীম কোর্টের এই নির্দেশে কিছুটা হলেও স্বাস্তির নিঃশ্বাস ফেলল চাকুরিচ্যুত শিক্ষকরা।
অপর দিকে ১২ হাজার অশিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত মামলার ভবিষ্যৎ অনিশ্চিয়তার দিকেই। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ই জানুয়ারী, ২০১৮।
রায় ঘোষনার পর মহাকরণে শিক্ষামন্ত্রী মন্ত্রী তপন চক্রবর্তী জানান, গোটা বিষয় টি আইনের অধীন। ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরিচ্যুত হলে ছেলে মেয়েদের পড়াশুনা লাটে উঠবে। সেই দিকে বিবেচনা করেই রাজ্য সরকার সুপ্রীম কোর্টের কাছে ১ বছরের যে সময়সীমা চেয়েছিল। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার ১০,৩২৩ জন শিক্ষদের পাশে আছে। তবে সাধ্যের মধ্যে থেকে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*