আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সচিব নির্বাচিত হন রাজ্যের এক বৌদ্ধ সন্ন্যাসী। গত ১১ ডিসেম্বর দিল্লীতে বিশ্বের বিভিন্ন বৌদ্ধ সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্যের এই বৌদ্ধ সন্ন্যাসীকে সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত করা হয়। তিনি দক্ষিন ত্রিপুরার সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত ডিগ্রি কলেজের অধ্যাপক ডঃ ধম্মপিয়া। ডঃ ধম্মপিয়া ভগবান বুদ্ধের প্রধান কর্মক্ষেত্র ভারতবর্ষ হওয়ায় এই ভূখন্ডের একজন তরুণ প্রতিনিধির এই আন্তর্জাতিক মঞ্চের দায়িত্ব দেওয়ার লক্ষেই সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচন করা হয়। ১৯৭১ সালের ১৫ জুন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার শিলাছড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম শুকনাছড়িতে জন্মগ্রহণ করেন থাইয়ু মগ। ৬ ডিসেম্বর, ১৯৮৯ সালে তিনি বৌদ্ধ ভিক্ষু হন। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় ধম্মপিয়া। তিনি প্রথমে বোম্বের উইলসন কলেজ থেকে স্নাতক এবং পরে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ৷আন্তর্জাতিক বৌদ্ধ এসোর সচিব হিসেবে নির্বাচিত হলেন রাজ্যের বৌদ্ধ ভিক্ষু
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর ৷৷ ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সচিব নির্বাচিত হন রাজ্যের এক বৌদ্ধ সন্ন্যাসী। গত ১১ ডিসেম্বর দিল্লীতে বিশ্বের বিভিন্ন বৌদ্ধ সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে রাজ্যের এই বৌদ্ধ সন্ন্যাসীকে সর্বসম্মতিক্রমে এই পদে নির্বাচিত করা হয়। তিনি দক্ষিন ত্রিপুরার সাব্রুমের মাইকেল মধুসূদন দত্ত ডিগ্রি কলেজের অধ্যাপক ডঃ ধম্মপিয়া। ডঃ ধম্মপিয়া ভগবান বুদ্ধের প্রধান কর্মক্ষেত্র ভারতবর্ষ হওয়ায় এই ভূখন্ডের একজন তরুণ প্রতিনিধির এই আন্তর্জাতিক মঞ্চের দায়িত্ব দেওয়ার লক্ষেই সর্বসম্মতিক্রমে তাঁকে নির্বাচন করা হয়। ১৯৭১ সালের ১৫ জুন দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার শিলাছড়ি অঞ্চলের প্রত্যন্ত গ্রাম শুকনাছড়িতে জন্মগ্রহণ করেন থাইয়ু মগ। ৬ ডিসেম্বর, ১৯৮৯ সালে তিনি বৌদ্ধ ভিক্ষু হন। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় ধম্মপিয়া। তিনি প্রথমে বোম্বের উইলসন কলেজ থেকে স্নাতক এবং পরে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ৷