ধর্ষনের ঘটনায় ডেপুটেশন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির

deputationগোপাল সিং, খোয়াই, ১৬ ডিসেম্বর ৷৷ নাবালিকা অপহরন এবং ধর্ষন কান্ডে নাম জড়ালো দুই বিজেপি কর্মীর নাম। এরমধ্যে একজন বিজেপি নেতার ছেলে এবং অপরজন সক্রিয় বিজেপি কর্মী। ঘটনা খোয়াইয়ের পুর্ব রামচন্দ্রঘাট এলাকায়। ঘটনার তীব্র প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোচ্চার হল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি, রামচন্দ্রঘাট অঞ্চল কমিটি। বিজেপি নেতা জীতেন্দ্র দেব-এর গুনধর ছেলে লিটন দেব এবং বিজেপি কর্মী শান্তি দেব দ্বারা নাবালিকা অপহরণ করে ধর্ষণ করার প্রতিবাদে পুর্ব রামচন্দ্র ঘাট কলোনিতে বিক্ষোভ মিছিল ও সভা হয় শুক্রবার। বিক্ষোভ মিছিল থেকে আওয়াজ উঠে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যদিও ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। অপর অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খোয়াই থানায় প্রতিনিধিমুলক ডেপুটেশন প্রদান করে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নারী নেত্রী গৌরী পাল ও হেপী চক্রবর্তী। উল্লেখ্য বৃহস্পতিবার ঘটে যাওয়া নাবালিকা ধর্ষনের ঘটনায় খোয়াই জুড়ে তীব্র নিন্দার ঝড় বয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*