বিজয়কুমার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের দ্বারোদঘাটন

cmআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ জানুয়ারি ৷৷ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়কুমার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নতুন দ্বিতল স্কুল বাড়ির দ্বারোদঘাটন করা হয়। বিজয়কুমার স্কুলটি যাত্রা শুরু করেছিল ১৮৯২ সালে। বর্তমানে ৭১৩ জন ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। স্কুলের পুরনো বাড়ির জায়গায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দ্বিতল বাড়িটি নির্মাণ করা হয়েছে। শনিবার বিজয়কুমার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নতুন দ্বিতল স্কুল বাড়িটির উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, বিধায়ক রতন দাস, আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য, পুর পরিষদ অপরুপা দেববর্মা, দুর্গাপ্রসাদ চক্রবর্তী, বিজয়কুমার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*