ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করলেন অমিত শাহ

amitআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ রাজ্য সফরে এসে ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সোমবার বিজেপি আহুত উদয়পুর এবং কুলাই-এ দুটি জনসভায় যোগ দিতে রাজ্যে এসেছিলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ উদয়পুর মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করলেন তিনি। VIP রুমে কিছু সময় কাটিয়ে মায়ের মন্দিরে পুজো দেন তিনি। প্রায় ১৭ মিনিট মাতাবাড়িতে কাটান তিনি। এদিন সর্বভারতীয় সভাপতির সফরসঙ্গী ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্বশর্মা। মাতাবাড়িতে তাকে স্বাগত জানান বিধায়ক প্রনজিত সিংহ রায়, রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। অমিত শাহ’র মাতাবাড়িতে আগমনের খবর পেয়ে প্রচুর দলীয় কর্মীসমর্থক ভিড় জমান মন্দির চত্বরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*