আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ আগরতলা শহরে অবশেষে চালু হল ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম। সোমবার সন্ধ্যায় আই জি এম চৌমুহনীতে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। বোতাম টিপে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন করে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা জানান, শহরের ৭টি ব্যস্ত ও স্পর্শকাতর মোড়ে বসানো হয়েছে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল। তবে প্রথম পর্বে আই জি এম চৌমুহনী, গোর্খাবস্তি, গণরাজ চৌমুহনী সহ শহরের মোট চারটি স্থানে অটোমেটিক ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল চালু হরা হয়েছে। তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল গুলি হচ্ছে অটোমেটিক। কোনও পয়েন্টে ট্রাফিক পুলিশের দরকার পরবেনা। তিনি বলেন,কিছুদিনের মধ্যেই প্রতিটি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মেশিনের সঙ্গে বসানো হবে সিসি ক্যামেরা। আইন ভাঙলে অটোমেটিক্যালি বাইক বা গাড়ির নম্বর সহ আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজ চলে যাবে ট্রাফিক দপ্তরে। মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা জানান,শহরকে যানযট মুক্ত করতে ভূমিকা নেবে এই ইলেকট্রনিক সিগন্যাল। এদিন ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকে এবং সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী প্রমুখ।রাজধানীর চারটি স্থানে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ আগরতলা শহরে অবশেষে চালু হল ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেম। সোমবার সন্ধ্যায় আই জি এম চৌমুহনীতে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। বোতাম টিপে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধন করে রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা জানান, শহরের ৭টি ব্যস্ত ও স্পর্শকাতর মোড়ে বসানো হয়েছে ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল। তবে প্রথম পর্বে আই জি এম চৌমুহনী, গোর্খাবস্তি, গণরাজ চৌমুহনী সহ শহরের মোট চারটি স্থানে অটোমেটিক ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল চালু হরা হয়েছে। তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল গুলি হচ্ছে অটোমেটিক। কোনও পয়েন্টে ট্রাফিক পুলিশের দরকার পরবেনা। তিনি বলেন,কিছুদিনের মধ্যেই প্রতিটি ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মেশিনের সঙ্গে বসানো হবে সিসি ক্যামেরা। আইন ভাঙলে অটোমেটিক্যালি বাইক বা গাড়ির নম্বর সহ আইন লঙ্ঘনের ভিডিও ফুটেজ চলে যাবে ট্রাফিক দপ্তরে। মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা জানান,শহরকে যানযট মুক্ত করতে ভূমিকা নেবে এই ইলেকট্রনিক সিগন্যাল। এদিন ইলেকট্রনিক ট্রাফিক সিগন্যাল সিস্টেমের উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকে এবং সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী প্রমুখ।