আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি ৷৷ মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির তরফে বিজেপি কার্যকর্তা অমূল্য মালাকারের পরিবারের হাতে ২ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। পরিবারের হাতে চেক তুলে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানান, টাকা দিয়ে হয়তো হারানো মানুষকে ফিরে পাওয়া যাবেনা কিংবা দুঃখকেও দূর করা যাবেনা, পরিবারের জীবনতো আর থেমে থাকবে না, তাই তাদের চলার পথে যাতে কোন প্রকার বাধা না আসে সেই বিষয়ের দিকে খেয়াল রেখে বিজেপি’র তরফে আর্থিক সাহায্য করা হয়।উল্লেখ্য, গত ২ জানুয়ারি (মঙ্গলবার) রাতে দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিল এক বিজেপি কর্মীর। বিলোনীয়ার রাজনগরে অমূল্য মালাকার নামে এই বিজেপি কর্মীকে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়েছিল।
