মন্ত্রীসভার বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত

vanuআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ জানুয়ারি ৷৷ মন্ত্রীসভার বৈঠকে বন দপ্তরের হাতি পরিচালনার জন্য ৪টি মাহুত গ্রুপ-ডি টেকনিক্যাল পদ তৈরী করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এই সংবাদ জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। তিনি আরও জানান, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে একটি কন্ট্রোলার অব এক্সামিনেশন পদ পুরনের জন্য মন্ত্রীসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ২৮৭ জন স্টেনোগ্রাফার যাদের ফার্স্ট অটোম্যাটিক আপ-গ্রেডেশন ১০ বছর পর হওয়ার কথা সেটা কমিয়ে ৪ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ২০১৮-১৯ অর্থ বছর থেকে কার্যকর করা হবে বলে মন্ত্রী জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*