১৪ দিন ব্যাপী হস্ততাঁত বস্ত্র মেলার সূচনা ধর্মনগরে

dhrmaআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি ৷৷ উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক ১৪ দিন ব্যাপী হস্ততাঁত বস্ত্র মেলা শুরু হয়েছে ধর্মনগর মটরস্ট্যান্ডে। বৃহস্পতিবারে শুরু হওয়া এই হস্ততাঁত বস্ত্র মেলা চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তর এবং ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত হস্ততাঁত বস্ত্র মেলায় রাজ্যের ৩০টি স্টল সহ উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, গুজরাট এবং পশ্চিমবঙ্গ থেকে ১৪টি স্টল খোলা হয়েছে। ১৪ দিন ব্যাপী এই হস্ততাঁত বস্ত্র মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন শক্তি ভট্টাচার্য, হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের সহ-অধিকর্তা সজল কান্তি দাস।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*