চলতি মাসেই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি ৷৷ রাজ্য সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক করে চলতি মাসের শেষ সপ্তাহে নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন তিনি। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। শ্রী দেব জানান, আসামের অর্থমন্ত্রী তথা ত্রিপুরার নির্বাচনী প্রভারী হিমন্ত বিশ্বশর্মা আগামী ১৩ই জানুয়ারি বা তার পর রাজ্যে এসে নির্বাচনী ইস্তেহারের বিষয় বন্তু স্থির করবে।
এদিন প্রাক্তন মন্ত্রী বিভা নাথ, উনার ছেলে হৃদরোগ বিশেষজ্ঞ তমোজিৎ নাথ, লোক জনশক্তি পার্টির সভানেত্রী পাপড়ি হালদারের নেতৃত্বে এই দলের সম্পূর্ণ রাজ্য ইউনিট বিজেপি’তে যোগদান করেছে। পাশাপাশি প্রাক্তন এস.পি গোপাল সরকার, আইনজীবী স্বপ্না রায়, দেবাশিষ দত্ত এবং স্বরূপ দে বিজেপি’তে যোগদান করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*