আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ পুলিশের কাজকর্মে গতি বাড়াতে এবং রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আরক্ষা প্রশাসনে নয়া উদ্যোগ। আনা হয়েছে পুলিশের ৮টি মোবাইল ভ্যান। আরক্ষা প্রশাসন সূত্রে খবর, আগরতলার পূর্ব থানায় ২টি, পশ্চিম থানায় ২টি, এয়ারপোর্ট থানায় ১টি, এনসিসি থানায় ১টি, এ ডি নগর থানায় ১টি এবং কিছু গুরুত্বপূর্ণ ফাঁড়িগুলিতে ১টি করে নতুন জিপসি গাড়ি দেওয়া হবে। জানা যায়, পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের সব থানাতেই নতুন গাড়ি দেওয়া হবে।পুলিশের কাজকর্মে গতি বাড়াতে আনা হল ৮টি নতুন জিপসি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ পুলিশের কাজকর্মে গতি বাড়াতে এবং রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আরক্ষা প্রশাসনে নয়া উদ্যোগ। আনা হয়েছে পুলিশের ৮টি মোবাইল ভ্যান। আরক্ষা প্রশাসন সূত্রে খবর, আগরতলার পূর্ব থানায় ২টি, পশ্চিম থানায় ২টি, এয়ারপোর্ট থানায় ১টি, এনসিসি থানায় ১টি, এ ডি নগর থানায় ১টি এবং কিছু গুরুত্বপূর্ণ ফাঁড়িগুলিতে ১টি করে নতুন জিপসি গাড়ি দেওয়া হবে। জানা যায়, পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্যের সব থানাতেই নতুন গাড়ি দেওয়া হবে।