বিজেপি-আই পি এফ টি জোট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন হিমন্ত বিশ্বশর্মা

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ঘোষিত হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট তুইপ্রা (আই পি এফ টি) জোট। বৃহষ্পতিবার আসামের মন্ত্রী তথা রাজ্য বিজেপি’র নির্বাচন পর্যবেক্ষক হিমন্ত বিশ্বশর্মা বিজেপি এবং আই পি এফ টি (এন সি গোষ্ঠি)-র মধ্যে বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি বিষয়টি চুড়ান্ত করেন। এদিন আগরতলা টাউন হলে বিজেপি আয়োজিত এক অনুষ্ঠানের পর টাউন হলের ভি আই পি রুমে সাংবাদিক সন্মেলন করে তিনি বলেন, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৯টি আসন আই পি এফ টি-র জন্য ছেড়ে দেওয়া হয়। আসনগুলি হল ১-সিমনা, ১১-মান্দাইনগর, ১২-টাকারজলা, ২৪-রামচন্দ্রঘাট, ২৬-আশারামবাড়ী, ৩৯-মনুবাজার, ৪১-অম্পিনগর, ৪৪-রাইমাভ্যালী, এবং ৬০-কাঞ্চনপুর। তিনি বলেন, প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যে কোন সমস্যা নেই। আগামী ২৭শে জানুয়ারি ৫১টি আসনে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। এদিনের সাংবাদিক সন্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*