আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ সম্প্রতি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট তুইপ্রা (আই পি এফ টি) জোটে আসন ভাগাভাগিতে বিজেপি ৫১টি আসনে এবং আই পি এফ টি ৯টি আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করা হয়। ২৫ জানুয়ারি আই পি এফ টি (এন সি গোষ্ঠি) তাদের ৯টি আসনের মধ্যে ৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। শনিবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। রবিবার বাকি ৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ৫-খয়েরপুর থেকে রতন চক্রবর্তী, ১৫-কমলাসাগর থেকে অরুণ ভৌমিক, ১৮-সূর্যমনিনগর থেকে রামপ্রসাদ পাল, ২০-বক্সনগর থেকে বাহারুল ইসলাম মজুমদার, ২৯-কৃষ্ণপুর থেকে ডাঃ অতুল দেববর্মা এবং ৫৭-যুবরাজনগর থেকে যাদব লাল নাথকে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে।বাকি ৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি ৷৷ সম্প্রতি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট তুইপ্রা (আই পি এফ টি) জোটে আসন ভাগাভাগিতে বিজেপি ৫১টি আসনে এবং আই পি এফ টি ৯টি আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করা হয়। ২৫ জানুয়ারি আই পি এফ টি (এন সি গোষ্ঠি) তাদের ৯টি আসনের মধ্যে ৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। শনিবার ৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। রবিবার বাকি ৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। ৫-খয়েরপুর থেকে রতন চক্রবর্তী, ১৫-কমলাসাগর থেকে অরুণ ভৌমিক, ১৮-সূর্যমনিনগর থেকে রামপ্রসাদ পাল, ২০-বক্সনগর থেকে বাহারুল ইসলাম মজুমদার, ২৯-কৃষ্ণপুর থেকে ডাঃ অতুল দেববর্মা এবং ৫৭-যুবরাজনগর থেকে যাদব লাল নাথকে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে।